বছরজুড়ে যারা টলিউড সিনেমার খুঁটিনাটি দর্শক-পাঠকদের সামনে তুলে ধরেন তাদের বিবেচনায় দেয়া হলো পুরস্কার। রবিবার জেম প্রেক্ষাগৃহে ‘সিনেমার সমাবর্তন’ অনুষ্ঠানে বসেছিল তারার মেলা। এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেব, সৃজিত মুখোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, ঋদ্ধিমা চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, গার্গী রায় চৌধুরী, পাওলি দামরা। বিস্তারিত : https://www.dhakapost.com/entertainment/165931
Jan 09, 2023•2 min
‘গত জন্মদিনের আগে থেকেই আমি চেষ্টা করছিলাম ওজন কমানোর। সে সময় চার কেজি কমেছিলাম। সম্প্রতি আরও দুই কেজি ঝরিয়ে মোট ছয় কেজি ওজন কমেছে। আর দুই কেজি কমলেই আমার ওজন পারফেক্ট হবে’-ছয় কেজি ওজন কমিয়ে কথাগুলো বলছিলেন ঢাকাই সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। বিস্তারিত : https://www.dhakapost.com/entertainment/dhallywood/165904
Jan 09, 2023•2 min
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশিকুল ইসলাম (২৭) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। সোমবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের ফারুকী পার্কের সামনে এ ঘটনা ঘটে। বিস্তারিত : https://www.dhakapost.com/country/165927
Jan 09, 2023•2 min
হু হু করে বাড়ছে জিনিসপত্রের দাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা মানুষ। তবে বাড়েনি ডা. মো. এবাদুল্লাহর রোগী দেখার ফি। মাত্র ১০ টাকায় রোগী দেখেন তিনি। প্রতিদিন শতাধিক রোগী দেখেন। তার কাছে চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন অনেকে। অল্প খরচে চিকিৎসাসেবা পেয়ে খুশি রোগী ও স্বজনরা। টানা ৪৩ বছর ধরে এভাবেই চিকিৎসাসেবা দিচ্ছেন ‘গরিবের ডাক্তার’ খ্যাত এই চিকিৎসক। বিস্তারিত : https://www.dhakapost.com/country/165956
Jan 09, 2023•2 min
এক মাস বন্দি থাকার পর অবশেষে কারামুক্ত হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা। বিস্তারিত : https://www.dhakapost.com/politics/165901
Jan 09, 2023•1 min
বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ বলেছেন, ১৯৭২ সালে সংবিধান প্রণয়ন হওয়ার পর শেখ মুজিবুর রহমানের সময় সংবিধান সংশোধন করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। আজকে এই সরকার সংবিধান সংশোধন করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য, ক্ষমতা কুক্ষিগত করার জন্য পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিস্তারিত : https://www.dhakapost.com/country/165896
Jan 09, 2023•1 min
কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকার বাসিন্দা আবুল কালাম হাসান টগর। হোটেল বয় হিসেবে কর্মজীবন শুরু করা টগর আজ দেশ সেরা ব্যবসায়ীদের একজন। একে একে গড়েছেন ৯টি কোম্পানি। তার পরিশ্রমে হালিমা টেলিকম লিমিটেড থেকে এখন হালিমা গ্রুপ অব কোম্পানিতে পরিণত হয়েছে। বর্তমানে তার প্রতিষ্ঠিত হালিমা গ্রুপের হালিমা টেলিকম, হালিমা ইলেকট্রনিক্স, হালিমা মোবাইল, হালিমা ওয়ার্ল্ড, এইচ টি ই, নিউ ক্লিক গ্লোবাল, টিপ এক্সেসরিজ, এইচজি এবং হালিমা হোম এপ্লায়েন্স নামে ৯টি কোম্পানি রয়েছে। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165...
Jan 09, 2023•3 min
মুক্তির অপেক্ষায় থাকা ‘পাঠান’ ছবির গান ‘বেশরম রং’ নিয়ে বেশ কিছুদিন ধরেই বিতর্ক চলছে। দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি নিয়েও সমালোচনার অন্ত নেই। তবে এ নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, পশ্চিমবঙ্গের তারকাদের এ নিয়ে কোন ভ্রুক্ষেপ নেই। প্রতিদিনই কেউ না কেউ ‘বেশরম রং’কে খোরাক করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। বিস্তারিত-https://www.dhakapost.com/entertainment/165766
Jan 09, 2023•2 min
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭.৭ ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে রংপুর বিভাগের ৮ জেলাসহ মোট ১১টি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত-https://www.dhakapost.com/national/165787
Jan 09, 2023•2 min
চালের বাজার বর্তমানে স্বল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। তাই তো পৌষের তীব্র শীতকে উপেক্ষা করে প্রতিদিনই গোপালগঞ্জে দারিদ্র, অসহায় ও নিম্নবিত্ত মানুষেরা সরকারের ভর্তুকি মূল্যে ওএমএস (ওপেন মার্কেট সেল) এর চাল এবং আটা নিতে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থাকেন। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তাদের ফিরতে হচ্ছে খালি হাতে। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165768
Jan 09, 2023•2 min
বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দেশের ২৫ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে জেল খানায় আটকে রাখা হয়েছে। শেখ হাসিনা ইতোমধ্যে বুঝে গেছেন বিএনপিকে জেলে রেখে জনপ্রিয়তা কমাতে পারবে না। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165783
Jan 09, 2023•2 min
ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ ব্রিজ থেকে শম্ভুগঞ্জ বাজার গোলচত্বর পর্যন্ত তিন কিলোমিটার সড়কে জ্বলে উঠেছে নৌকার আদলে তৈরি আধুনিক এলইডি সড়কবাতি। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165775
Jan 09, 2023•2 min
কুড়িগ্রাম সদর উপজেলায় গাছ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ঘরে ঢুকে গেলে মুসা মিয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165758
Jan 09, 2023•2 min
পটুয়াখালীর দুমকিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে অনশন করছেন এক তরুণী। এতে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পূর্ব জলিশা গ্রামের ৯নং ওয়ার্ডের জেলেপাড়া এলাকায়। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165748
Jan 09, 2023•3 min
ঝিনাইদহের কালীগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় ইসমাইল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বেজপাড়া তেলপাম্প এলকায় এ দুর্ঘটনা ঘটে। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165757
Jan 09, 2023•2 min
সাপের কামড়ে আইনুদ্দিন (৫৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। রোববার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165754
Jan 09, 2023•2 min
ভারতের রাজধানী দিল্লিতে তীব্র শীতের কারণে সব বেসরকারি স্কুল ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। দিল্লি সরকার বেসরকারি স্কুলগুলোর জন্য একটি নির্দেশনা জারি করেছে। দিল্লির কিছু স্কুল ৮ জানুয়ারি পর্যন্ত বন্ধ ছিল এবং ৯ জানুয়ারি থেকে খোলার কথা ছিল। তবে এই আদেশের পর এখন স্কুল ছুটি আরও সাত দিন বাড়ানো হয়েছে। অন্যদিকে দিল্লির সরকারি স্কুলগুলো ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ রয়েছে। বিস্তারিত-https://www.dhakapost.com/international/165743
Jan 09, 2023•2 min
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে সাতশো মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে সোয়া ৩ লাখের নিচে। বিস্তারিত-https://www.dhakapost.com/international/165746
Jan 09, 2023•2 min
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। তবে বর্তমানে তিনি আলোচনায় নেত্রী হিসেবে। কিছু দিন আগেই ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। দলের হয়ে ব্যস্ত সময়ও কাটাচ্ছেন। বিস্তারিত : https://www.dhakapost.com/entertainment/dhallywood/165598
Jan 08, 2023•3 min
২০২৩ সালে দেশের সম্ভাব্য হজ যাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। বিস্তারিত : https://www.dhakapost.com/national/165674
Jan 08, 2023•2 min
চুয়াডাঙ্গায় টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার (৮ জানুয়ারি) সকাল ৯টায় ৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে আজ সকালে যশোরে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিস্তারিত : https://www.dhakapost.com/country/165607
Jan 08, 2023•3 min
মৌলিক চাহিদা খাবারের জন্যই মানুষের ছুটে চলা। প্রতিমাসে খাবারের পেছনের খরচ করতে হয় হাজার হাজার টাকা। এবার সেই খাবার খেয়েই লাখপতি হয়েছেন ময়মনসিংহের এক তরুণ। ভাবতে অবাক লাগলেও এটিই সত্যি। আব্দুল্লাহ আল নোমান নামের এই তরুণ খাবার খাওয়ার ভিডিও ধারণ করে প্রকাশ করেন ফেসবুক ও ইউটিউবে। অনলাইনে সেই ভিডিও দেখেন লাখ লাখ মানুষ। আর তাতেই প্রতি মাসে নোমানের আয় দেড় লক্ষাধিক টাকা। বিস্তারিত : https://www.dhakapost.com/technology/165611
Jan 08, 2023•2 min
ছোটবেলা থেকেই গাছের সঙ্গে সখ্য আবু বক্কর সিদ্দিকের। গাছ আর বাগান ছিল তার বন্ধু। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের বাগানে সময় পার করতেন সিদ্দিক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বাড়তে থাকে পড়াশোনার। বাড়ি থেকে পড়াশোনার জন্য চলে যেতে হয় দূরে। তবে এই চাপ আর দূরত্ব গাছ থেকে দূরে রাখতে পারেনি তাকে। পড়াশোনা শেষ করে বাড়িতে এসে ৩০ প্রজাতির ফল বাগান করেছেন সিদ্দিক। বিস্তারিত : https://www.dhakapost.com/country/165643
Jan 08, 2023•2 min
কুমিল্লার বুড়িচংয়ে জাহাঙ্গীর হোসেন ভূইয়া নামে এক যুক্তরাষ্ট্র প্রবাসীর অর্থায়নে মাত্র ৩৭২ দিনে দোতলা একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হয়েছে। উপজেলার ইছাপুরা পশ্চিমপাড়া এলাকায় নির্মিত ওই মসজিদের নাম দেওয়া হয়েছে ‘মসজিদ-ই- নূর’। বিস্তারিত : https://www.dhakapost.com/country/165595
Jan 08, 2023•2 min
ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে ঢাকাই সিনেমার তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের সংসারের। এই ঝগড়া তো এই মিলে যাওয়া। শোনা যাচ্ছে, একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নিতে একসঙ্গে দুবাই যাচ্ছেন দুজন। সপ্তাহজুড়ে তাদের সাংসারিক এই টানাপোড়েনে অনেকটা বিরক্ত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। পরীমণি ও রাজকে ‘কাক’ বলে সম্বোধন করলেন এই নির্মাতা। বিস্তারিত-https://www.dhakapost.com/entertainment/dhallywood/165444
Jan 08, 2023•2 min
উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন কমছে তাপমাত্রা। টানা তিন দিন ধরে বইছে হিমেল হাওয়া, সঙ্গে শীতের প্রকোপ। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকছে পুরো জেলা। দুপুরে সুর্যের দেখা মিললেও রোদের তেজ নেই। বিকেল গড়ালেই শুরু হয় উত্তরের হিমেল হাওয়া। সন্ধ্যার পর থেকেই বাড়তে থাকে শীতের মাত্রা। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী ও কর্মজীবীরা। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165586
Jan 08, 2023•2 min
অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই নৌকা ডুবে গেছে। এতে অন্তত ৫ অভিবাসীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১০ জন। বিস্তারিত-https://www.dhakapost.com/international/165536
Jan 08, 2023•1 min
বিকেল ৪টা বাজতে না বাজতেই দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ ময়দানে নানা বয়সী মানুষের ভিড় জমে। কেউ বসে আড্ডা দেন, আবার কেউ বাচ্চাদের নিয়ে নিয়ে খেলাধুলা করেন। ঘড়ির কাটায় ৪টা বাজতেই একটি ইজিবাইক নিয়ে চলে আসেন গ্র্যাজুয়েট চা-ওয়ালা খ্যাত পলিটেকনিকের তিন শিক্ষার্থী। তারা ইজিবাইক থেকে দোকানের মালামাল নামানোর পর প্লাস্টিক দিয়ে মোড়ানো দোকানটি খোলেন। মুহূর্তেই মাঠের চার পাশে বসে থাকা মানুষজন ছুঠে আসেন। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165567
Jan 08, 2023•3 min
লালমনিরহাটের পাটগ্রামে জেলা ইজতেমা মাঠে খলিলুর রহমান (৭০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় পাটগ্রাম পৌরসভার মাস্টারপাড়া এলাকায় ধরলা নদীর তীরে ইজতেমা মাঠে তার মৃত্যু হয়। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165540
Jan 08, 2023•1 min
বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে শুরু হয়েছে ১৪ দিনব্যাপী ‘সুলতান মেলা-২০২২’। শনিবার (৭ জানুয়ারি) বিকেলে নড়াইল ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে এ মেলার উদ্বোধন করেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুর রশিদ। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165513
Jan 08, 2023•2 min