Dhaka Post - ঢাকা পোস্ট - podcast cover

Dhaka Post - ঢাকা পোস্ট

dhakapost.comwww.dhakapost.com
Dhaka Post is a newly started online Bangla news portal to provide latest stories in several sections including Bangladesh, International, Sports, Entertainment, Features, Opinion, Tech & more.
Last refreshed:
Follow this podcast in the Metacast mobile app to refresh it and see new episodes.
Download Metacast podcast app
Podcasts are better in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episodes

কক্সবাজারে ঘরে ঢুকে রোহিঙ্গা নেতাকে হত্যা

ক্সবাজারের উখিয়ার পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে রশিদ আহমদ (৩৬) নামে এক রোহিঙ্গা নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) রাতে পালংখালীর জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165524

Jan 08, 20232 min

‘বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৮০ হাজার মামলা, আসামি ১ কোটি’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেছেন, তারেক জিয়া দলের নেত্রীর চেয়ে দেশকে বড় মনে করেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেয়ে দেশকে বড় মনে করেন বলেই খালেদা জিয়ার মুক্তির দাবি ১০ দফার মধ্যে ৪ নম্বরে এনেছেন। আমি দলের কর্মী হিসেবে বলব এটা এক নম্বরে যাওয়া উচিত। আমাদের বিরুদ্ধে ৮০ হাজার মামলা হয়েছে। এতে ১ কোটি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ সকল গাায়েবি মামলা তত্ত্বাবধায়ক সরকার হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যাহার করতে হবে। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165535

Jan 08, 20232 min

করোনায় আরও ৯ শতাধিক মৃত্যু, শনাক্ত ৪ লাখের নিচে

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ শতাধিক মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে চার লাখের নিচে। বিস্তারিত-https://www.dhakapost.com/international/165522

Jan 08, 20232 min

ঢাবি হলে শাড়ি নিয়ে লঙ্কাকাণ্ড, আহত ৪!

৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালি ও অন্যান্য অনুষ্ঠানে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ও হল শাখার নারী নেতাকর্মীরা শাড়ি পরে অংশ নেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রতিষ্ঠা বার্ষিকীর এই শাড়ি নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি প্রক্টরকেও যেতে হয় ওই ছাত্রী হলে। বিস্তারিত-https://www.dhakapost.com/national/165315

Jan 08, 20232 min

ফেলানী হত্যার এক যুগ : বিচারের আশায় দিন গুনছে বাবা-মা

‘আমার মেয়ে ফেলানীকে মেরে কাঁটা তাঁরে ঝুলায়ে রাখছিল বিএসএফ। আমি যেমন আমার মেয়ের জন্য ১২টা বছর ধরে কাঁদছি, আর যেন কোনো সন্তানের মা এভাবে না কাঁদে।’ এভাবেই কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন মৃত ফেলানীর মা জাহানারা বেগম। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165332

Jan 07, 20233 min

পাটুরিয়া - দৌলতদিয়া নৌপথ স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে সাড়ে ৩ ঘণ্টা পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ। শনিবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ কিছুটা কমে যাওয়ায় নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165372

Jan 07, 20232 min

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, গ্রেনেড উদ্ধার

কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মোহাম্মদ নুরুন্নবী (৪০) নামে এক রোহিঙ্গা নাগরিক গুলিবিদ্ধ হন। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে একটি গ্রেনেড উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165342

Jan 07, 20232 min

পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ, রেকর্ড তাপমাত্রায় স্থবির জীবনযাত্রা

শীতের প্রকোপে কাহিল উত্তরের জেলা পঞ্চগড়। জেলা জুড়ে দুদিন ধরে বইছে শৈত্যপ্রবাহ। শনিবার (৭ জানুয়ারি) সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ ঢাকা পোস্টকে তাপমাত্রা রেকর্ডের তথ্যটি জানিয়েছেন। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165367

Jan 07, 20232 min

ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫

ঢাকার ধামরাইয়ের ইসলামপুর এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। বিস্তারিত-https://www.dhakapost.com/national/165358

Jan 07, 20232 min

মঞ্চ কেন ভেঙে পড়ল, কী বলছেন ছাত্রলীগ নেতারা?

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ার ঘটনা নিয়ে শুক্রবার সারাদিন নানা আলোচনা হয়েছে। ষড়যন্ত্র তত্ত্বের বাইরে ছাত্রলীগের নিজেদের দুর্বলতার বিষয়টিও সামনে এসেছে। সভাপতি-সাধারণ সম্পাদক বলছেন ঘটনাটি 'অনাকাঙ্ক্ষিত', তবে তাদের দিক থেকে আরও সতর্কতার প্রয়োজন ছিল। বিস্তারিত-https://www.dhakapost.com/national/165316

Jan 07, 20232 min

প্রেমের টানে আবারও লক্ষ্মীপুরে বিদেশি তরুণী

লক্ষ্মীপুরের যুবক নাইমুর রশিদের প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছেন ফিলিপাইনের তরুণী যোয়ান ডিগুসমান লেগুমবাই। শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে জেলা শহরের ওয়েলকাম চাইনিজ রেস্তরাঁয় ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠানে বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165355

Jan 07, 20232 min

ঘন কুয়াশায় মাঝ পদ্মায় আটকা ৩ ফেরি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। নদীতে ঘন কুয়াশায় মাঝ পদ্মায় আটকা পড়েছে তিনটি ফেরি। দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৭টার থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিস্তারিত-https://www.dhakapost.com/country/165337

Jan 07, 20232 min

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায়, ১৭ জেলায় শৈত্যপ্রবাহ

আজ সকালে রাজধানী ঢাকায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে ঢাকাতে আজকের তাপমাত্রাই সর্বনিম্ন বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত-https://www.dhakapost.com/national/165357

Jan 07, 20232 min

পাগলা মসজিদের দানবাক্সে ২০ বস্তা টাকা, চলছে গণনা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের আটটি লোহার দানবাক্স থেকে ২০ বস্তা টাকা পাওয়া গেছে। শনিবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় দানবাক্সগুলো খোলা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন। বিস্তারিত-dhakapost.com/country/165346

Jan 07, 20232 min

বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে জনগণের সঙ্গে রয়েছে

বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপি মানুষের জন্য রাজনীতি করে, বিএনপি ক্ষমতার অপব্যবহারের জন্য রাজনীতি করে না। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে জনগণের সঙ্গে রয়েছে। মহামারি করোনা, বন্যার সময় ঠিক একইভাবে বিএনপি সর্বপ্রথম মানুষের পাশে এসে দাঁড়ায়। বিস্তারিত : https://www.dhakapost.com/country/165268

Jan 06, 20232 min

বগুড়ায় শীতার্তদের কম্বল দিলো নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল ক্লাব

বগুড়ায় সহস্রাধিক শীতার্তের পাশে কম্বল নিয়ে দাঁড়িয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব। শুক্রবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার দুপচাঁচিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন ক্লাবের সদস্যরা। বিস্তারিত : https://www.dhakapost.com/country/165250

Jan 06, 20232 min

শীতের প্রভাবে দর্শনার্থী কমেছে বাণিজ্য মেলায়

তীব্র শীতের কবলে সারা দেশ। রাজধানী ঢাকাও এর বাইরে নয়। হিমেল হাওয়ায় অনেকটাই নিচে নেমে গেছে ঢাকার তাপমাত্রা। এর প্রভাব পড়েছে বাণিজ্য মেলায়। গত কয়েকদিনের শীতে বাণিজ্য মেলায় কমে গেছে ক্রেতার সংখ্যা। বিস্তারিত : https://www.dhakapost.com/national/165061

Jan 06, 20232 min

সন্তান হত্যার বিচার চেয়ে ছয় বছর আদালতের বারান্দায় মা

আয়েশা আক্তার (৩০), পেশায় গৃহপরিচারিকা। জীবিকার তাগিদে সাত বছর আগে স্বামী মোস্তফা আর দুই সন্তান আব্দুল্লাহ ও আবিরকে নিয়ে বরিশাল থেকে পাড়ি জমান ঢাকার কেরানীগঞ্জে। কদমতলীর শ্যামপুর এলাকায় ভাড়া বাসায় ভালোই কাটছিল তাদের সাংসারিক জীবন। গাড়িচালক স্বামী কাজের তাগিদে সারাদিন বাইরে থাকতেন। অন্যের বাসায় কাজ করতে গিয়ে আয়েশারও তেমন বাসায় থাকা হতো না। বিস্তারিত : https://www.dhakapost.com/law-courts/165099

Jan 06, 20232 min

পরীর বাসায় রাজ, নায়িকা শিলার পোস্ট এবং ডিলিটের নেপথ্যে

তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের মধ্যকার চলমান সম্পর্ক নতুন মোড় নিয়েছে। গত কয়েকদিন ধরে ফেসবুক পোস্ট এবং গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দুজন আলাদা হয়ে যাওয়ার কথা বললেও এরইমধ্যে তাদের সম্পর্কে জোড়া লেগেছে। তিনদিন ধরেই একসঙ্গেই আছেন রাজ-পরী। অভিমান করে চলে যাওয়ার দুদিন পর আবার পরীর ঘরে ফিরে এসেছেন রাজ। পরীমণি নিজেই তথ্যটি জানিয়েছেন আজ। বিস্তারিত : https://www.dhakapost.com/entertainment/dhallywood/165047

Jan 06, 20232 min

বগুড়ার দুই আসনে হিরো আলমসহ ২০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

বিএনপি দলীয় সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া বগুড়ার দুটি আসনে হিরো আলমসহ ২০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তফসিল অনুযায়ী উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার (৫ জানুয়ারি)। বগুড়া-৬ আসনে ১৩ জন এবং বগুড়া-৪ আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিস্তারিত : https://www.dhakapost.com/country/165079

Jan 06, 20231 min

সয়াবিন চাষে লাভের স্বপ্ন দেখছেন কুড়িগ্রামের চাষিরা

দুধকুমার নদীর অববাহিকার বালু চরে এবারই প্রথম সয়াবিন চাষে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা। নদীর তীরবর্তী জমিতে সয়াবিনের হলুদ ফুলে ছেয়ে গেছে মাঠের পর মাঠ। এমন চোখ জুড়ানো দৃশ্য এখন চোখে পড়বে কুড়িগ্রামের নদ-নদীর তীরবর্তী এলাকাগুলোয়। বিস্তারিত-https://www.dhakapost.com/country/164975

Jan 05, 20232 min

ঢাকার তাপমাত্রা কমল ১.৬ ডিগ্রি

২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানী ঢাকার তাপমাত্রা ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত-https://www.dhakapost.com/national/165001

Jan 05, 20232 min

পাঠান নিয়ে কটাক্ষ, শাহরুখের তীব্র প্রতিক্রিয়া

নতুন সিনেমা ‘পাঠান’ নিয়ে বেশকিছু দিন ধরে আলোচনায় শাহরুখ খান। মুক্তির দিন যত সামনে আসছে সিনেমাটি নিয়ে আলোচনা যেন বাড়ছেই। এর মধ্যেই বুধবার (৪ জানুয়ারি) টুইটারে প্রশ্নোত্তর পর্ব করলেন কিং খান। বিস্তারিত-https://www.dhakapost.com/entertainment/bollywood/164943

Jan 05, 20232 min

নোরার প্রেমে হাবুডুবু খাচ্ছেন শাহরুখপুত্র আরিয়ান!

বছরের শুরুতে আবারও নতুন সম্পর্কের গুঞ্জন। এবার গুঞ্জনটা যাদের ঘিরে তাদের একজন বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান এবং আরেকজন বলিউড আইটেম গার্ল মরোক্কান সুন্দরী নোরা ফাতেহি। কানাঘুষো চলছে, ২৫ বছর বয়সী আরিয়ান বছর ৩০-এর নোরার প্রেমে হাবুডুবু খাচ্ছেন! বিস্তারিত-https://www.dhakapost.com/entertainment/bollywood/164825

Jan 05, 20232 min

নওগাঁয় বিস্ফোরক মামলায় বিএনপির ৯ নেতা কারাগারে

নওগাঁর বদলগাছী উপজেলায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিস্তারিত-https://www.dhakapost.com/country/164926

Jan 05, 20232 min

নওগাঁয় ৪ গুড় ব্যবসায়ীকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

নওগাঁর মহাদেবপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদন ও বিপণন করার অপরাধে চার গুড় ব্যবসায়ীকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৫। বিস্তারিত-https://www.dhakapost.com/country/164941

Jan 05, 20232 min

ধুঁকে ধুঁকে মরার থেকে আন্দোলন করে মরা ভালো : প্রিন্স

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আমরা বলেছি ধর্ম যার যার রাষ্ট্র সবার। বিএনপি আওয়ামী লীগের করা একদলীয় শাসন বাকশাল পরিবর্তন করে বহু দলীয় গণতন্ত্র দিয়েছিল বলেই আওয়ামী লীগ বাকশালের কফিন থেকে বের হতে পেরেছে। বাকশাল পরিবর্তন করে এসে আওয়ামী লীগের নামে রাজনীতি করছে। বিস্তারিত-https://www.dhakapost.com/country/164927

Jan 05, 20232 min

করোনায় আরও ১২শ’র বেশি মৃত্যু, শনাক্ত সাড়ে ৩ লাখ

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২শ’র বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় সাড়ে তিন লাখে। বিস্তারিত-https://www.dhakapost.com/international/164939

Jan 05, 20232 min

ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে রাজের ঘরে পরীমণি!

স্বামী শরিফুল রাজের ঘরে ফিরে গেছেন আলোচিত অভিনেত্রী পরীমণি। বিষয়টি জানিয়েছেন আরেক অভিনেত্রী শিরিন শিলা। বুধবার (৪ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে শিলা তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন। বিস্তারিত-https://www.dhakapost.com/entertainment/164919

Jan 05, 20232 min

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, অর্কিড আইসিটি ওয়ার্ল্ডের স্পেস বাতিল

নাটোরে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত সাজেদুর রহমান সাকিবের (২৬) জন্য বরাদ্দকৃত অর্কিড আইসিটি ওয়ার্ল্ডের দ্বিতীয় তলার স্পেস বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ ও সহকারী পরিচালক হিরণ বড়ুয়া অভি স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিস্তারিত-https://www.dhakapost.com/country/164928

Jan 05, 20231 min
For the best experience, listen in Metacast app for iOS or Android