স্ত্রী শক্তিকে পূজা করা হয় কেন ? | How Devi Came Into Existence
Episode description
এই ভারতবর্ষের বুকে অনেক বহিঃশত্রূর আগমন হয়েছে প্রাচীন কাল থেকেই। কিন্তু বিশেষ করে ইউরোপিয়ানদের আগমনে আমাদের জীবনশৈলী থেকে শুরু করে মানুষের মৌলিক জীবনে আঘাত হেনেছে। এরই ফল স্বরূপ মানুষ আজ বিভিন্নভাবে নানা সমস্যার মুখে। এমনই একটা বিশেষ হল লিঙ্গ বৈষম্য বা স্ত্রী-পুরুষ ভেদ। আমরা প্রাচীন কালে দেখেছি কিভাবে নারীদের সমাজে দমন করা হয়েছে। কিন্তু আজ পুঁথিগত শিক্ষা বিস্তারের সাথে সাথে নারীরা ভাবতে বসেছে যে পুরুষদের মতো হলেই এই সমস্যার সমাধান সম্ভব। তাই কালান্তরে স্ত্রীরাও নিজেদের পোশাক-আশাক থেকে শুরু করে গোটা জীবনশৈলীটাই বদলে ফেলেছে পুরুষদের মতো করে, যাতে তারাও সমাজে পুরুষের মতোই স্থান পায়। আর এর ফলেই আজ মানুষের জীবন থেকে স্ত্রী প্রকৃতি মুছে যেতে বসেছে। স্ত্রী প্রকৃতি মানুষের জীবনের সুক্ষ সৌন্দর্য গুলো ধারণ করে থাকে। স্ত্রী প্রকৃতি কোনো লিঙ্গ না, যদি মানুষ তার জীবনের সৌন্দর্য জানতে চায় এই প্রকৃতি সমান ভাবে সবার মধ্যে বিদ্যমান থাকা উচিত। পুরুষ ও স্ত্রী প্রকতি কোনো মানুয়ের মধ্যে সমান ভাবে বিদ্যমান থাকলে তবেই সে পূর্ণতা পায়। তাই ভারতবর্ষে প্রাচীন কাল থেকে আমরা স্ত্রী শক্তি বা নারী প্রকৃতিকে আরাধনা করা হয়ে এসেছে । এই বিষয়ে সাধগুরু আরও স্পষ্ট ভাবে আলোকপাত করছেন।
সদগুরু একজন যোগী, অতীন্দ্রিয়বাদী, জনপ্রিয় লেখক ও কবি। সদগুরুকে ভারতবর্ষের প্রথম ৫০ জন প্রভাবশালী মানুষদের মধ্যে একজন ধরা হয়।
দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটুর শহরের ভেল্লিয়ানগিরি পর্বতের পাদদেশে অবস্থিত সদগুরুর আশ্রম, ঈশা যোগ কেন্দ্র; যোগ এবং ধ্যানের এক পীঠস্থান। যোগ এবং ধ্যানের বিভিন্ন পদ্ধতি শিখতে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এই আশ্রমে আসেন। এছাড়াও সদগুরুর প্রতিষ্ঠিত ঈশা ফাউন্ডেশনের তরফ থেকে সারা দেশ এবং বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানীয় ভাষায় যোগ এবং ধ্যানের শিক্ষা দেওয়া হয়।
আধ্যাত্মিকতার ক্ষেত্রে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে ভারত সরকার তাঁকে পদ্মবিভূষণ বেসামরিক পুরস্কার প্রদান করে।
সদগুরু এবং ঈশা ফাউন্ডেশন সম্পর্কে আরও জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন:
http://www.isha.sadhguru.org
সদগুরু অ্যাপ ডাউনলোড করুন:
http://onelink.to/sadhguru__app
অফিসিয়াল সদগুরু বাংলা সোশ্যাল মিডিয়া লিঙ্ক:
Facebook / sadhgurubangla
Instagram / sadhguru.bangla
WhatsApp Group https://chat.whatsapp.com/BEAsOWsZBCq...
Telegram https://t.me/joinchat/O7HdSRRMXc2nmmw...
আত্ম রূপান্তরের যোগ এবং ধ্যান শিখুন বিনামূল্যে:
http://isha.sadhguru.org/5-min-practices
সদগুরুর দেওয়া ঈশা ক্রিয়া ধ্যান শিখুন বিনামূল্যে:
http://www.ishafoundation.org/Ishakriya
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
